
স্টাফ রিপোর্টার॥ এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার।
২২ জুন শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত হল এস এস সি উত্তীর্ণ শিক্ষার্থী দের সংবর্ধনা। সংগঠনের সভাপতি তরুণ সংগঠক ইহাম মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমদ টিটু, সহ-সভাপতি ওয়াসিম আহমদ নিশান,পলিটেকনিক এর সাধারণ সম্পাদক এম এ তালহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ফজলুল আলী। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকার আবু তাহের অ্যাডভোকেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ,মৌলভীবাজার টেকনিক্যাল কলেজ এর অধ্যক্ষ সৈয়দ নজরুল ইসলাম জয়নু, মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিটের কমান্ডার জামাল উদ্দিন,প্রকৌশলী নুরুল হাকিম, জেলা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বি আই এস চেয়ারম্যান এম মুহিবুর রহমান ,শফিকুল ইসলাম, সৈয়দ শাহেদ আলী সভাপতি, বেলাল তালুকদার, চৌধুরী মোঃ মেরাজ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আশিক আহমদ, হায়াতুল ইসলাম রাহি, এস এম বশির, জাবেদুর রহমান, কামরুজ্জামান, রফিক ইসলাম,শাহরিয়ার রহমান, সৈয়দ হাকিম, ফয়েজ আহমদ, তানভীর কায়সার,জাকির হোসেন, আশাফুর তালুকদার, রুবেল আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.