
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব-বেলাগাঁও গ্রামে মাছের খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায় শনিবার বিকেলে পূর্ব বেলাগাঁও গামের রুক্কু মিয়ার ছেলে এশাদ আলী মাছ ধরার জন্য বাড়ীতে বের হলে এরপর তার কোনো খোঁজ মেলেনি। পরে রোববার জুড়ী থানায় জিডি করা হয়েছে। মঙ্গলবার বাড়ীর পাশের একটি মাছের খামারে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা। পরে জুড়ী থানার পুলিশ ও স্থানীয় লোক জনের সাহায্যে এশাদের মরদেহ উদ্ধার করা হয়।
এবিষয়ে জুড়ী থানার অফিসার ইনর্চাজ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন এশাদের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শষ্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.