
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চট্রগ্রাম থেকে অপহৃত হওয়া মোঃ মবিন (১৪) নামে কিশোরকে উদ্ধার করেছে র্যাব ৯।
২৪ জুন সোমবার বিকেলে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীও র্যাবের হাতে আটক হয়।
সোমবার রাতে শ্রীমঙ্গল র্যাব ৯ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের ক্যাম্পের ভারপ্রাপ্ত ২৪ জুন অধিনায়ক এএসপি এ কে এম কামরুজ্জামান ঘটনার বিবরণ দেন।
ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি এ কে এম কামরুজ্জামান বলেন ১৮ জুন কিশোর মো. মবিনকে (১৪) চট্রগ্রামের হিলভিউ এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর ২০ জুন চট্রগ্রাম থানায় জিডি করেন তার বাবা, জিডির পরিপ্রেক্ষিতে ২৩ তারিখ মামলা হয়। অপহরণ কারী মবিনকে অপহরণ করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানে নিয়ে আসে। র্যাব বিভিন্ন কৌশল অবলম্বন করে ২৪ জুন বিকেলে তাকে অই এলাকা থেকে উদ্ধার করে। এসময় অপহরণকারী কাউসার মিয়াকে গ্রেফতার করে র্যাব।
বেলাল হোসেন বলেন, অপহরণ হওয়ার পর তার কাছে একাধিকবার মুক্তিপনের টাকা চেয়ে ফোন আসে। টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.