স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, জুগীটর রোড, সিলেট রোড, কুচারমহলসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে
বুধবার ২৬ জুন ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন র্যাব-৯ এর ফোর্স। অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত খোকন মিট হাউজকে ৫ হাজার টাকা, সেলিম মিট হাউজকে ৫ হাজার টাকা, পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নাগ ষ্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মাংসের নিধার্রিত মূল্য থেকে বেশি দামে বিক্রয় করা, নিষিদ্ধ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়। এছাড়াও সিলেট রোড, কুচারমহল নামক স্থানে অবস্থিত শাহ খোয়াজ (র:) রাইছ মিলে নি¤œ মানের হলুদ ও মরিচের গুড়ার সাথে রং মিশানো, ধানের কুড়ার সাথে রং মিশিয়ে মরিচের গুড়া নাম দিয়ে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে উক্ত প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধের আদেশ দেওয়া হয় এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনায় ৫২ প্রকারের খাদ্য পণ্য বাজার থেকে প্রত্যাহারমূলক কার্যক্রম অনুসারে নাগ ষ্টোর থেকে বেশ কিছু খাদ্য পণ্য ধ্বংস করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.