
পলী রানী দেবনাথ॥ প্রজনন স্বাস্থ্য ও আধুনিক পরিবার পরিকল্পনা সেবায় জন অংশগ্রহন বাড়ানো বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন, মাসিক নিয়মিত করণ, গর্ভপাত ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবায় নারী, নব দম্পতি ও কিশোরীদের প্রবেশগম্যতা বৃদ্ধি এবং গ্রামীন জনগোষ্ঠীর সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের সেতু বন্ধন তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকেত্বরান্বিত করা এবং সরকারি-বেসরকারি সংস্থা সমূহের কর্মকান্ডে সমন্বয়সাধন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা বিষয়ক সোস্যাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বিকালে আইপাস, বি এন এন আর সি এবং ইউকে এইড এর সহযোগীতায় রেডিওপল্লী কন্ঠের সভা কক্ষে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশিশুবিষয়ককর্মকর্তাজসীম উদ্দিন মাসুদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সুবোধ কুমার বিশ্বাস, নিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, পরিবার পরিকল্পনার স্বাস্থ্যকর্মী ইতশ্রী দত্ত, দৈ,আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক,হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারিশিক্ষিকা মাধুরি মজুমদার, ব্রাকের জেলা ব্যবস্থাপক তারিক আজিজ, নেপাল থেকে আগত মেনেকা গারতি, রেডিওপল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, রেডিওপল্লী কন্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমিন,পরিবার পরিকল্পনার সেবান গ্রহনকারী নারীসহ রেডিওপল্লী কন্ঠের সকল সদস্যবৃন্দ।এছাড়া ও অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রাপ্তির ফলে গ্রামীন জনগোষ্ঠী প্রজনন স্বাস্থ্য ও আধুনিক পরিবার পরিকল্পনা সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।
পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান ও অনুশীলনের মান উন্নয়ন হবে ।তথ্যে প্রবেশধিকারের মাধ্যমে জনগণের স্বাস্থ্য, জীবন ও জীবিকায়নের উন্নয়ন হবে। এবং পরিবার পরিকল্পনা সর্ম্পকে মানুষকে অবহিত করণের ফলে সচেতনতা বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.