
স্টাফ রিপোর্টার॥ এবার পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অনিয়ম করে অর্থ লেনদেনের অভিযোগে পুলিশের এক সাব ইন্সপেক্টরকে সাময়িক বরখাস্ত ও এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে জেলা পুলিশ দালাল, প্রতারক ও চাকুরী পেতে কাউকে টাকা না দেয়ার জন্য ব্যাপক প্রচারনা চলায়।
নিয়োগ বিষয়ে অর্থ লেনদেনের অভিযোগ পেয়ে বুধবার ২৬ জুন বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে সাব ইন্সপেক্টর শফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত ও কনস্টেবল কনস্টেবল রনিকে আটক করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। সাময়িক বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর মৌলভীবাজার পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
আটক পুলিশের কনস্টেবল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেনকে কোন ভাবেই ছাড় দেয়া হবেনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.