স্টাফ রিপোর্টর॥ সারাদেশে অব্যাহত নৃসংশ গুপ্তহত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস ও টার্গেট কিলিং এর প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।

১৫ জুন বধুবার দুপুরে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা সমন্বয়ক মইনুর রহমান মগনু। রমাপদ ভট্টাচার্য যাদুর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সিপিবি জেলা কমিটি’র সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ বলু, মুজাহিদ আহমদ, আব্দুল হাফিজ চৌধুরী ইমু।
এসময় বক্তারা বলেন, সারাদেশে বিভিন্ন ধর্মের ও শ্রেণিপেশার নিরিহ মানুষ নৃসংশভাবে হত্যার স্বীকার হচ্ছেন। সরকার আন্তরিক না হওয়ায় অপরাধীরা সনাক্ত হচ্ছে না। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.