
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে দিনব্যাপি স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সনদপত্র তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব,সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. মহসিন।
২৯ জুন শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এই কর্মশালার সূচনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। ইউএসএআইডি'র উজ্জীবন প্রকল্পের কারিগরী সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।
কর্মশালায় ফেসেলিটেটর ছিলেন- ইউএসএআইডি'র উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, আর এসএফ'র বাংলাদেশ সংবাদদাতা সালিম সামাদ, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র প্রতিবেদক পার্থ সারথি দাস, ডেইলি ওবজারভার এর সিনিয়র প্রতিবেদক খুরশীদ মহল শাপলা রহমান। প্রশিক্ষণ কর্মশালায় মা, নবজাতক শিশু ও কিশোর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার ও পরিকল্পনা, যক্ষা বিষয়ে তথ্য ভিত্তিক সাংবাদিকতা প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.