
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জেলায় তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। একটি সুষ্ঠু ও গণমুখি প্রশাসন গড়ে তুলতে এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা কামনা করেন।
১ জুলাই সোমবার দূপুরে তিনি জেলায় যোগদানের ৩য় কর্মদিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় সাংবাদিকগণ জেলা প্রশাসকের সকল সকল ভাল কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাংবাদিকরা জেলার যানজট, পরিবেশ পরিস্থিতি,মাদক নির্মূল,ময়লা-আবর্জনা,বিনোদনকেন্দ্র অবৈধভাবে সরকারি জমি, জলাশয়- খাস ভুমি দখলসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব,সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সম্পাদক এস,এম,উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, ইমজা সভাপতি শাহ অলিদুর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, বকসি ইকবাল আহমদ, ডা: ছাদিক আহমদ, সরোয়ার আহমদ, মো: আফরোজ আহমদ, সিরাজুল ইসলাম সিরাজ, বিকুল চক্রবর্তী,আহমেদ মিল্লাদ প্রমুখ।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা দে প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বেগম নাজিয়া শিরিন জেলার ১ম মহিলা জেলা প্রশাসক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.