
স্টাফ রিপোর্টার॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী ভাতাসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার পৌরসভার কর্মচারিবৃন্দ ১ জুলাই সোমবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসুচি পালন করছে।
মৌলভীবাজার পৌরসভার নাগরিকদের সব ধরনের সেবা কাজ বন্ধ রেখে দুইদিনের কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসাবে পৌরসভার সম্মুখে এ অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
এতে পৌরসভার শতাধিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশ নেন। তাদের দাবি পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা ছাড়াও কর্মকর্তা কর্মচারিদের শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালু করতে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.