স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য হুইপ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌভলীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, আইনজীবি ও কলামিষ্ট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট সৈয়দ জয়নাল আবেদীন, ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি আবু তাহের সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেকটনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.