স্টাফ রিপোর্টার॥ আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন সহ জনগণের ভাগ্যের পরিবর্তন হয় উল্লেখ করে বলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি।
শুক্রবার ৫ জুলাই বিকেলে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এর অধীনে গুরুত্ব পূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতাধীন ৪১ লক্ষ ১৬ হাজার ৭শত ৬৪ ব্যয়ে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার ভৈরব থলী রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি নেছার আহমদ আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান জনগনের টাকা মেরে লন্ডনে বাসা ভাড়া নিয়ে জীবন যাপন করছে আর তার মা এখন দুনীতি মামলায় জেল কাটছেন। তাদের আমলে দেশে দুনীতি ছাড়া কোনো উন্নয়ন হয় নি।
আর নৌকা যখন ক্ষমতায় আসে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এখন আর মঙ্গা ও দুর্ভিক্ষ নাই। প্রত্যেকটি মানুষের খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান- সবকিছুর ব্যবস্থাই আওয়ামী লীগ সরকার করে দিয়েছে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী শাহেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন, পৌরসভার নিবার্হী প্রকৌশলী মো: আবুল হোসেন খাঁন, এডভোকেট পার্থ সারর্থী পাল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক রাব্বী, জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমির প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.