শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল মির্জাপুর এলাকায় চার বছর আগে সরকারী ভাবে ভুমিহীনের জমি পেয়েও সে জমিতে যেতে পারছেন না বেশ কয়েকটি ভুমিহীন পরিবার।
শুক্রবার ৫ জুলাই রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুমিহীনের জমি বন্দোবস্ত পাওয়া আদর মিয়া, আঞ্জব খা ও তরমুজ খা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, তাদের কোন জমিজমা না থাকায় সরকার ৮ শতাংশ করে সরকারী খাসজমি তাদের নামে কাগজ করেদেন সরকার। এর পর থেকে তারা নিয়মিত ওই জমির খাজনাও দিয়ে যাচ্ছেন। কিন্তু জমিটি প্রভাবশালী মানিক মিয়ার দখলে থাকায় তারা সেখানে দখলে যেতে পারেন নি। তারা বলেন গত দুই/তিন বছর ধরে সরকারী কর্মকর্তা স্থানীয় মুরব্বি সবার কাছে ধর্ণা ধরেও তারা কোন সুরাহা পাননি। তারা বলেন, জায়গাটি দখল করে রেখেছে এলাকার সাবেক ইউপি সদস্য প্রভাবশালী মানিক মিয়া।
তারা সাংবাদিকদের মাধ্যমে এ ব্যাপারে সহায়তা চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সু দৃষ্টি কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.