
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সাত দফা দাবিতে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির আজ শনিবার ২য় দিন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা পতিত জমিতে চাষসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। শুক্রবার ৫ জুলাই সকাল ৮টা থেকে প্রায় শতাধিক শ্রমিক এ কর্মবিরতি শুরু করেন।
চা বাগানের শ্রমিকরা জানান, অন্য বাগানের মতো চা বাগানের পতিত জমি চাষ, গরু-ছাগল পালন, গাছ লাগানোর অধিকার, বকেয়া বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির দাবি ২০১৪ সাল থেকে জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার তাদের আশ্বাস দিলেও এসব দাবি বাস্তবায়ন হচ্ছে না।
নারী শ্রমিক মনি বাউরী ও সনকা বাউরী বলেন,‘আমরা অনেকদিন ধরে ব্যবস্থাপকের কাছে এ দাবিগুলো জানিয়ে আসছি। ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদনও করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও গুরুত্ব না দেওয়ায় শুক্রবার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেছি।
এদিকে শুক্রবার সকাল সাতটার দিকে বাগান কর্তৃপক্ষের সঙ্গে বাগান পঞ্চায়েতের বৈঠক হলেও এ ব্যাপারে কোনও সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তারা জানান।
এ বিষয়ে আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বুনারজি বলেন, আমরা সাত দফা দাবি পেশ করেছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
এব্যাপারে আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বুনারজি শুক্রবার বিকেলে বলেন, ‘আমরা ৭ দফা দাবি পেশ করেছি। সেগুলো হলো অন্যান্য বাগানের মতো গরু ছাগল পালনের অধিকার, গাছ লাগানোর অধিকার, চা বাগানের পতিত জমি চাষের অধিকার, বকেয়া বোনাসের দাবি, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।’ দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, আমাদের চা বাগানটি নতুনভাবে আমরা াতৈরী করছি। এক্ষেত্রে আপনাদের সহযোগীতা প্রয়োজন। চা বাগানের পতিত জমি চাষ ও গরু-ছাগল পালন পালন ছাড়া সকল দাবীতে আমরা একমত পোষন করছি।
তিনি বলেন, শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.