
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনায় সম্প্রসারিত ৯ নম্বর বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৬ জুলাই সকাল ১১ টায় একাটুনা ইউনিয়ন পরিষদ পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ এর ডি আইজি বিপিএম (বার) মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিপিএম, পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন, সাংবাদিক বকসি ইকবাল আহমদ, বকসী মিছবা উর রহমান, কনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমদ প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্কুলের শিক্ষক, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ এর সকল সদস্যবৃন্দ।
মতবিনিময় সভা সরাসরি সম্প্রচার করে কমিউনিটি রেডি রেডিও পল্লীকণ্ঠ এফ এম৯৯.২ মৌলভীবাজার ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.