
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুাজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭ জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতির পিতার জন্মশতবার্ষিকী বর্ণিল আকারে পালন করতে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পরিষদ বঙ্গবন্ধু ম্যূরাল নির্মাণসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে সভায় জানানো হয়।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহ-সভাপতি আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.