মাহবুবুর রহমান রাহেল॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের আমেরিকা প্রবাসি অবসরপ্রাপ্ত সড়ক ও জনপত বিভাগের হিসাব রক্ষক শফিকুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ১৫ জুন বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। ওই এলাকার বাসিন্দা রুমেন আহমদ জানান,এ বাড়িতে কেয়ার টেকার হিসাবে একজন থাকেন তিনি সোমবার দিনে তারা গ্রামের বাড়িতে গেলে বাড়ি একা পেয়ে ডাকাতরা বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি ও বিভিন্ন আসবার পত্র ভাংঙচুর করে মৃল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এ সময় ডাকাতরা দুটি ধারালো দা ফেলে যায়। কুলাউড়া থানার এস আই মইনুউদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ব্যাপারে আইনগত ব্যস্তা নেওয়া হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.