
স্টাফ রিপোর্টার॥ অবৈধভাবে পার্কিং ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছের এমন ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে মৌলভীবাজার পৌরসভা।
সোমবার ৮ জুলাই দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় থেকে এ অভিযান শুরু হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, মডেল থানার ওসি মোঃ আলমঙ্গীর হোসেন,প্যানেল মেয়র মোঃ ফয়সল আহমদ, কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর মাসুদ আহমদ, প্রকৌশলী মোঃ আবুল হোসেন খান সহ প্রশাসনিক কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 
এ বিষয়ে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, পরিচ্ছন্ন, সবুজ, যানজটমুক্ত ও আধুনিক পৌরসভা গড়তে জনসচেতনতা সৃষ্টির জন্য পৌরসভার সকল নাগরিকের কাছে সহযোগিতা চাইলেন।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান,অবৈধভাবে পার্কিং ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন পয়েন্ট রাস্তার পাশে যাতে করে অবৈধভাবে গাড়ি পার্কিং না করতে হয় সেদিকে করা নজরধারী রাখা হবে। শহরের যানজট নিরসনে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টসহ কর্মরত ট্রাফিক সদস্যদেরকে সতর্কতার সাথে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোন জন-সাধারণ যানজটের জন্য অযথা ভোগান্তিতে না পড়েন।
তিনি আরো বলেন, অবৈধ পার্কিং এর জন্য মৌলভীবাজারে আনা হচ্ছে রেকার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.