
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সরকারি কলেজের সৈয়দ মুজতবা আলী মাঠে বুধবার সকালে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন হয়। টুর্ণামেন্টের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী। শরীরচর্চা শিক্ষক মোছাঃ নুরুন নাহার এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী, উপাধ্যক্ষ সাইফুদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফয়েজ আহমদ, ইতিহাস বিভাগের জাকির হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের শাকির আহমদ খান ও ব্যবস্থাপনা বিভাগের ঋষিকেশ ধর। এছাড়াও উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তারেকুজ্জামান ভুইয়া, ব্যবস্থাপনা বিভাগের মহির উদ্দিন, ইতিহাস বিভাগের আবু ইউছুফ মোঃ সাজ্জাদ আলী, প্রভাষক জিয়াউর রহমান, রিপন কুমার সিংহ, মোঃ মামুনুর রশিদ ও শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ ৮ দফা দাবির উত্তাপক জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে হিসাববিজ্ঞান বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। টুর্ণামেন্টে ১৬টি বিভাগের শিক্ষার্থীরা খেলায় অংশ গ্রহণ করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.