
স্টাফ রিপোর্টর॥ “জনসংখা ও উন্নয়নে আর্ন্তজাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন ”এবারের প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় ১১জুলাই বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ইত্যাদি। জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গন থেকে সাড়ে ৯ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সদর হাসাপতাল প্রাঙ্গনে এসে শেষ হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে।
বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে উপ-পরিচালক ডা: পার্থ সারথি দত্ত কানুগো।
পরে অতিথিরা বিশ্ব পরিবার জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত জেলা ও উপজেলা শ্রেষ্ঠ মাঠ কর্মী, শ্রেষ্ট চেয়ারম্যান এবং কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.