রাজনগর প্রতিনিধি॥ চতুর্থ ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়নের নির্বাচিত ৮ চেয়ারম্যান ও ৯৪ জন ইউপি সদস্যের শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ১৬ জুন উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুল হাসান নবনির্বাচিত ৮ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, নকুল চন্দ্র দাশ (ফতেপুর), শাহ শহিদুজ্জামান ছালিক (উত্তরভাগ), ছালেক মিয়া (মুন্সিবাজার), শামছুননূর আহমদ (পাঁচগাঁও), দেওয়ান খয়রুল মজিদ ছালেক (রাজনগর), টিপু খান (টেংরা), নজমুল হক সেলিম (কামারচাক), মিলন বখত (মনসুরনগর)। সাধারণ ওয়ার্ডের ৭০ জন ও সংরক্ষিত ২৪ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, নির্বাচন কর্মকর্তা (অঃদাঃ) বাবুল সূত্রধর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.