
আশরাফ আলী॥ ভারতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী ও কমলগঞ্জে ধলাই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর প্রতিরক্ষা বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক ঝুকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় গ্রামবাসী চেষ্টা করছেন।
ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ২০ মিটার ভেঙ্গে কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপাশা এলাকা সহ আরো কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
মনু নদীর কুলাউড়া অংশে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ও মৌলভীবাজার চাঁদনীঘাটে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং ধলাই নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মনু ও ধলাই নদীর ৫৬টি প্রতিরক্ষা বাঁধ ঝুকিপূর্ণ রয়েছে। তবে বাঁধগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।
এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তথ্য কেন্দ্র খোলা হয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী তথ্যটি নিশ্চিত করে জানান, বৃষ্টি না হলে মনু নদীর নি¤œাঞ্চলে পানি বাড়বে। তবে বন্যা মোকাবিলায় আমরা তৎপর। এছাড়া জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.