
স্টাফ রিপোর্টার॥ কুশিয়ারা নদীর পানি বেড়ে সদর উপজেলার হামোরকোনা এলাকায় নদীর পাশের রাস্থা ভেঙ্গে এবং ব্রাক্ষনগ্রামে সড়কের উপর দিয়ে পানি উপচে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।
উজানের ঢল ও অতিবৃষ্টিতে মৌলভীবাজারে নদ নদীর পানি বেড়ে গত দুই দিনে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সদর উপজেলার হামোরকোনা এলাকায় ভাঙ্গন এবং ব্রাক্ষন গ্রাম এলাকায় পানি উপচে খলিলপুর ইউনিয়নে প্লাবিত হয়েছে ৬টি গ্রাম। পানি বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্থরা।
এদিকে খলিলপুর ইউনিয়নে ২ মেট্রিক টন চাল ও ৪শত প্যাকেট শুকনা খাবার বরাদ্ধ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.