
এম এ হামিদ॥ কয়েকদিনের প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শনিবার দিবাগত রাত ৮ টার দিকে মৌলভীবাজারের শেরপুর এলাকার কুশিয়ারা নদীর বাঁধ ভাঙ্গন দেখা দেয়। ত্রাণ ও কাজ নিয়ে এলাকাবাসীর অসন্তোস। এছাড়াও মনু ও ধরঅই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা এলাকায় প্রায় ৫০০ ফুট বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ব্রাহ্মণ গ্রাম দাউদপুর হামরকোনাসহ ৭/৮ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্ধী হয়ে পড়েছেন আড়াই হাজার মানুষ। বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন জনগন। ত্রাণ ও সরকারী সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন।
স্থানীয় চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু বলেন ত্রাণ দেয়া হচ্ছে এবং বাঁধ মেরা,মতের ব্যবস্থা নেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.