কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ কালীবাড়ির সেবায়েত (পুরোহিত) শ্রী গোপাল চন্দ্র চক্রবর্তী (৮৫) বৃহস্পতিবার ভোর ৬:৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেছেন। মূত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ১৬ জুন বৃহস্পতিবার দুপুর ১টায় কালীবাড়িস্থ নিজ পারিবারিক শ্বশানঘাটে তাঁর অন্তোষ্ট্যিক্রিয়া অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা পরিষদ গভীর শোক প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.