প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০১৯, ১১:২০ পি.এম
মৌলভীবাজারে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে হামরকোনা বয়েজ ক্লাব।
রোববার ২১ জুলাই ক্লাবের সদস্যরা নৌকায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন- হামরকোনা বয়েজ ক্লাবের দাতা সদস্য সাইফুর রহমান, ক্লাবের সভাপতি উজ্জল আহমদ, সহ-সভাপতি ফয়ছল আহমদ, রুহুল আমিন, সাধারণ সম্পাদক জিতু আহমদ, যুগ্ম সম্পাদক সোকতার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, অর্থ সম্পাদক সুবেল মিয়া প্রমুখ।
হামরকোনা ও ব্রাক্ষণ গ্রামের বানবাসী মানুষের শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.