শ্রীমঙ্গল প্রতিনিধি॥ গত ১৩ জুন ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বাশ, কাঠ ও ট্রাক আটক করেছে। শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লেঃ কর্নেল মোঃ আখতার ইকবাল জানান, ১৪ জুন হাবিলদার মোঃ বকুল আলী সরদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার কাচমুরা ভানুগাছ নামক স্থান হতে একটি ট্রাকসহ বিপুল পরিমান বাশ ও কাঠ আটক করা হয়।
আটককৃত মালামালের মাঝে ছিল ৬ হাজার বাজালী বাশ, ৯শ মূলি বাশ ও ২৯.৫৭ ঘনফুট পরিমানের বিভিন্ন প্রকারের কাঠ। যার সিজার মূল্য ২৩,৭৫,২৮০/- (তেইশ লক্ষ পঁচাত্তর হাজার দুইশত আশি টাকা মাত্র)। আটককৃত বাশ, কাঠ ও ট্রাক শ্রীমংগল বনবিভাগ অফিসে জমা করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.