
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে রোহিঙ্গা নাগরিক সন্দেহে এক অজ্ঞাত পরিচয়ের যুবককে আটক করেছে পুলিশ।
২২ জুলাই সোমাবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গিয়াসনগর গ্রামের এলাকাবাসী ওই যুবকে দেখতে পান। এবং জিজ্ঞাসা বাদ করেন। পরে সন্দেহবাজন হওয়ায় পুলিমকে খবর দেন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ খবর পেয়ে ওই যুবককে আটক করে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউকে বলেন, “আমরা আটককৃত সন্দেহবাজন রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করছি। ও আমাদের ভাষা বুঝতে পারছে না। তাই বর্তমানে তার পরিচয় ও কিভাবে এসেছে তা সনাক্ত করতে পারছি না”।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.