স্টাফ রিপোর্টার॥ ২২শে জুলাই মঙ্গঁলবার দি ফ্লাওয়ার্স কেজি স্কুলের কৃতি ছাত্র মুমতাহিন তাওসিফ নাহিয়ান- বাবুর শুভ অষ্টম জন্মদিন উপলক্ষে বাবুর নানার বাড়ি রসুলপুর হাউস, মুসলিম কোয়ার্টারে কোরআন খতম ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মৌলানা জয়নুল হক সাহেব। ঐ দিন রাতে বেঙ্গঁল হাইওয়ে চাইনিজ রেষ্টুরেন্টে এক নৈশভোজ ও অনুষ্ঠিত হয়। মেধাবী ছাত্র বাবু নর্দান ইন্সুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান রুমী এবং স্থানীয় সাউথ ইষ্ট ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার জেনিফার রহমানের একমাত্র পুত্র এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের দৌহিত্র। মুমতাহিন তাওসিফ নাহিয়ান- বাবু সকলের দোয়া ও শুভেচ্ছা প্রার্থী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.