
স্টাফ রিপোর্টার॥ ২০১৮ সালের ৫ই ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রঃ) এবং হযরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রচার মিছিল করে এবং পুলিশের সাথে মুখোমুখি হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ বাদি হয়ে মামলা করে। এই মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের ৬ নেতাকর্মী বুধবার ২৪ জুলাই মৌলভীবাজার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তারা হলেন খলিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হুসেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল আহাদ ও আবু বক্কর তালুকদার, জিয়া মঞ্চ মৌলভীবাজার জেলা আহবায়ক মুনায়িম কবির, মৌলভীবাজার জেলা ছাত্রদলনেতা শেখ সাহেদ আহমদ, সদর উপজেলা জিয়া মঞ্চ এর যুগ্ম আহবায়ক এমদাদ হুসেন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.