
জুড়ী প্রতিনিধি॥ ‘ছেলেধরা বা পদ্মা সেতুর জন্য মানুষের মাথা দরকার’ এমন গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা চলছে। দিন দিন ‘গুজবের ডালপালা’ ছড়াচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক যেমন বাড়ছে তেমনই গুজবে কান দিয়ে মানুষ হুজুগে মেতে উঠেছে। শহর থেকে গ্রামাঞ্চলে গুজব এমনভাবে ছড়িয়েছে যে, প্রতিদিন ঘটছে অপ্রীতিকর ঘটনা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ছেলেধরার গুজব ছড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে। ‘ছেলেধরা’ প্রচার চালিয়ে ‘গণপিটুনি’ দিচ্ছে। এদিকে এই গুজবে কান না দিতে জনগণকে সচেতন ও সতর্ক করতে মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশের উদ্যোগে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ জুড়ী উপজেলার সর্বত্র মাইকিং ও সচেতনতামূলক সভা করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বুধবার ২৪ জুলাই সকালে জুড়ী থানা পুলিশের উদ্যোগে তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয় গুজব ঠেকাতে সচেতনতামূলক সভা। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক। সভা পরিচালনা করেন তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস। সভায় বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়া ও পরস্পর পরস্পরের মাধ্যমে গুজব সৃষ্টি করে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো হচ্ছে, যেগুলো কারোও কাম্য নয়। যারা কোনো বিবেচনা ছাড়াই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কারো বিষয়ে সন্দেহ হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করুন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.