তোফায়েল পাপ্পু॥ রক্তের গ্রুপ জানবো, রাক্ত দান করবো এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এসময় কলেজের প্রায় তিনশত শিক্ষার্থীর রক্ত পরিক্ষা করে গ্রুপ, ও শরীরের ওজন জানিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে তরুনদের সংগঠন ‘উদীপ্ত তারুণ্যের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট দল শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ও হেলথ লাইন ডায়গনস্টিক সেন্টারের সহযোগিতায় শ্রীমঙ্গল সরকারি কলেজে এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।
এসময় কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও যুব রেড ক্রিসেন্ট দলের কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, গনিত বিভাগের সহকারী অধ্যাপক সুর্দশন শীল, উদীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন প্রমুখ।
উদীপ্ত তারুণ্যের মুখপাত্র সানজিতা শারমিন বলেন, প্রতিটি মানুষেরই তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরী। আমরা প্রয়োজনে যে ভাবে অন্যের কাছ থেকে রক্ত নিবো। সেভাবে অন্যের প্রয়োজনেও রক্ত দেওয়ার ব্যবস্থা করবো। আজকের মতো এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.