
সাইফুল্লাহ হাসান॥ সপ্তাহে একদিনই বন্ধ পাওয়া যায়। তাও আবার শুক্রবার। এই দিনটি আসার আগে থেকে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভিন্নরকম দিন কাটানোর আসায় থাকেন শহরের স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা।
অন্যান্য দিনের মতোও শুক্রবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যায়ের খেলার মাঠ থাকে খেলোয়াড়দের দখলে।
এদিকে সপ্তাহের ২৬ জুলাই শুক্রবার মৌলভীবাজার শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। খোলা থাকে হোটেল রেস্তোরাঁ। ছুটির দিন হওয়াতে শহরের মানুষ পরিবার পরিজনকে সাথে নিয়ে বেরিয়ে পড়েন। ফাঁকা নগরে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ান।
সরেজমিন ঘুরে দেখা যায়, আশেপাশের চা বাগানে, পর্যটন স্পষ্ট মনু ব্যারেজে ঢল নামে দর্শনার্থীদের। আছে বর্ষিজোড়া ইকোপার্কও। সেই সাথে প্রতিদিনই পৌর পার্কে চটপটি-ফুচকা আড্ডায় মেতে ওঠেন তরুণ-তরুণীরা। এছাড়াও ব্যাপক উপস্থিতিতি লক্ষ্য করা যায় ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার এলাকায়।
শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ খেলোয়াড়দের খেলা লেগেই থাকে। খেলা ছাড়া ফাঁকা থাকে না এই মাঠ। তবে শুক্রবার দিন খেলা মাঠ থাকে পরিপূর্ণ। খেলা উপভোগ করেন দর্শকরা। দল বেঁধে মাঠ কাঁপাতে শুরু করেন। বহুমাত্রিক খেলাধুলা নিয়ে জমজমাট হয়ে ওঠে শহরের একমাত্র এ মাঠটি।
খেলার মাঠে কথা হয় শিক্ষার্থী রাজীবের সাথে, সাপ্তাহের প্রতিদিনই পড়ালেখা থাকে তাই খেলাধুলা তেমন হয় না। শুক্রবারে বন্ধুদের সাথে আসি খেলাধুলা করতে।
সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কিবরিয়া জানন, শুক্রবারেও কোনো না কোনো কোচিং থাকে সারাদিন। আছর টু মাগরিব ফ্রি থাকি, তাই একটু খেলার সুযোগ পাই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.