
তোফায়েল পাপ্পু॥ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ বাস্তবায়ন ও ঝুঁকিপূর্ণ সেক্টরে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
এর অংশ হিসাবে মঙ্গলবার ৩০ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত জেলার বিভিন্ন চা বাগান মালিক পক্ষ এবং অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানিত মালিক কর্তৃপক্ষদের নিয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর “উপমহাপরিদর্শকের কার্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে এ শ্রম আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ এর প্রেক্ষাপট ও অধিদপ্তরের কার্যক্রম, শ্রমিকদের মাতৃত্বকল্যাণ ছুটি ও সুবিধা, সেফটি, নিয়োগ ও চাকুরীর শর্তাবলী এবং শ্রম বিধিমালার তফসিল -৫ বিষয়ক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মৌলভীবাজার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাপরিদর্শক মোঃ মোজাম্মেল হুসাইন, শ্রম পরিদর্শক (সাঃ) মাহবুবুর রহমান নিপু, সহকারী মহাপরিচালক ইঞ্জিনিয়ার ফরহাদ ওহাব, সহকারী পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ কামরুল আরেফিন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষের প্রতিনিধি সকলকে বাংলাদেশ শ্রম আইন বাস্তবায়ন ও শিশুশ্রম নিরসনে সর্বাতœক সহায়তা করার জন্য আহ্বান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.