
বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম) বলেছেন, আমার প্রতিটা মুহুত, প্রতিটা সেকেন্ড চেষ্টা করবো কিভাবে জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। পুলিশকে কিভাবে আরোও জনবান্ধব করা যায়। আমি আমার ১৬ বছরের চাকুরী জীবণে কখনও দুর্নীতির সাথে আপোষ করি নাই। এখনও করবো না। এ ব্যাপারে আমি শতভাগ বিশুদ্ধ। আপনারা আপনাদের বিভিন্ন মাধ্যমে মাধ্যমে খোজ নিয়ে দেখবেন। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করছি।
মঙ্গলবার ৩০ জুন দূপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি সাতটি বিষয়ে তুলে ধরেন। এবং এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
প্রথমত : তিনি বলেন-আমার মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কেউ হয়রানি না হয়। কথায় আছে না যে কারো উপকার করতে না পারি অন্তত্য ক্ষতি যেন না করি। এই জেলায় পুলিশের মাধ্যমে কোন হয়রানি হবেন না।
দ্বিতীয়ত : নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য তিনি পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন। এট বিষয়কে অগ্রাধিকার দিব।
তৃতীয়ত : তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে আমরা কাজ করবে। অনেকেই আছে আইন জানে না। অনেকেই আছে না জেনে ভূল করে ফেলে। ছাত্র ও ছাত্রীদের যেসব আইন জানা প্রয়োজন আমরা তাদের সেই বিষয়ে অবহিত করবো।
চতুর্থত : পুলিশ সুপার বলেন, এই জেলা হচ্ছে প্রবাসী অধুষিত। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বিট পুলিশিং এর আওয়তায় আনা হবে। এটা বেগবান করা হবে। প্রয়োজনে পুলিশ প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে খোজ খবর নিবে। পুলিশ যদি যুক্ত হয় তাহলে লোকজন নিজেকে শক্তিশালি মনে করবেন”।
পঞ্চমত : ফারুক আহমদ বলেন, মাদক নিয়েও আমাদের যে চলমান কাজ আছে সেটাও বেগবান করব। প্রধানমন্ত্রী জিরো ট্রলারেন্সে দিয়েছেন। আমরাও মাদকে কোন প্রকার ছাড় দিব না। কিভাবে ভাল করা যায় সেটা দেব।
ষষ্টতম : তিনি বলেন, মানুষ থানায় গিয়ে যদি সন্তুষ্ট হয় তা হলে আর এসপির কাছে আসে না। সব থানার ওসিদের নিয়ে বসেছি। একটা একটা করে আমার কাজ করবো। পরিবর্তনের চেষ্টা করবো। থানাগুলো আরোও জনবান্ধব হবে।
এসময় সভায় আরোও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক, ডিএসবি মোহাম্মদ সরোয়ার আলম, সদর সার্কেল মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.