
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। আক্রান্তরা মৌলভীবাজার সদর হাসপাতাল সহ প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বৃহস্পতিবার ১ আগষ্ট দূপুর ২ টায় সাকিট হাউস এলাকায় পৌরসভার উদ্যোগে এডিস মশার উৎপত্তি স্থল নিধনে ফগার মেশিনের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডাঃ সাহাজান কবির চৌধুরী।
পৌর মেয়র জানান, ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে চলছে পরিস্কার পরিচন্নতা অভিযান। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মসার উৎপত্তি স্থল ধ্বংস করতে ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করা হচ্ছে। যতদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রনে আসবেনা ততদিন পর্যন্ত চলবে এ কার্যক্রম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.