বিশেষ প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দীপালি দেব (৩৩) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২ আগস্ট সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের জেটি রোডের বাবার বাড়ি থেকে দীপালির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী বিবেকানন্দ অর্জুন বলেন, আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ ছিল।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনাটিকে আতœহত্যা বলে ধারনা করছি, লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর জানাযাবে এটা হত্যা না আতœহত্যা ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.