
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন বিভাগে ও কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ছেলেধরা গুজবের বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়।
৩ আগস্ট শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু’র উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, রসায়ন, গনিত, বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস বিভাগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.