
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে মানববন্ধন ও স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা” এই স্লোগানকে সামনে রেখে শনিবার ৩ আগস্ট সকালে উপজেলার মোহাজেরাবাদ ও বিষামনি জুনিয়র হাইস্কুলে ক্যাম্পেইন পিস প্রেসার গ্রুপ শ্রীমঙ্গলের আয়োজনে মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে ও পেইভ সদস্য দিলিপ কৈরির সঞ্চালণায়
মানববন্ধন ও ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক দুলাল। এসময় আরও বক্তব্য রাখেন ছায়েফুর রহমান, পিস এম্বাসেডর (পেইভ) এর সদস্য কাজী আসমা আক্তার প্রমুখ।
এসময় ডেঙ্গু ও গুজব নিয়ে বক্তারা জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.