প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে একটি চুরি হওয়া গরু নিয়ে নাটক শুরু হয়েছে। ৬ দিন ধরে পুলিশের উদ্ধারকৃত গরু মালিককে না দিয়ে পুলিশ ও জনপ্রতিনিধিরা আটক গরু বিষয়ে কোন সিদ্ধান্ত দিচ্ছেন না। অবশেষে ১৮ জুন শনিবার দুপুরে থানায় এক সালিশ বৈঠকে কমলগঞ্জ পৌরসভার মেয়রের নিকট পুলিশ গরুটিকে হস্তান্তর করেছে। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ এর হস্তক্ষেপে অবশেষে ভেটেনারি সার্জন গরুটি পরীক্ষা করার পর শনিবার সন্ধ্যায় গরুর মালিক আদমপুরের কাওয়ারগলা গ্রামের নজরুল হোসনে আরা চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
১১ জুন বিকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের রাজকান্দি পাহাড়ে ঘাস খেতে গেলে গরুটিকে খালিস মিয়া গংরা তাদের দাবী করে নিয়ে যায়। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ পুলিশ গরুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অবশেষে শনিবার গরু নিয়ে নাটকের অবসান ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.