
আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলা হচ্ছে একটি পরিচ্ছন্ন জেলা। কিন্তু আমরা যে ২৫শে জুলাই থেকে ৮দিন যাবত কাজ করেছি। কিন্তু এত বেশী ময়লা পাচ্ছি অনেকটা ১৬ থেকে ১৮ ঘণ্টা পরিষ্কার করেও আমরা একটা দৃশ্যমান জায়গায় পৌছাতে পারিনি। কত ধরণের ময়লা বা কত ধরণের মশা উৎপাদনের জায়গা এখানে ছিল তা আমরা প্রত্যক্ষ করছি। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে সার্কিট হাউজে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজিয়া শিরিন উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে তারা ঐভাবে তৎপর দেখছি না এ অভিযানে। অনেকে আছেন যে সমাজের সম্ভান্ত লোক কিন্তু তার বাড়ির আশপাশ আঙ্গিনা এখনো অপরিষ্কার। এই জায়গাগুলো যদি আপনারা (সাংবাদিকরা) একটু লুকআপ করেন। আপনারা আমাদের সাথে একি ভাবে আমাদের সহযোগীতা করছেন। সব সময় তৎপর রয়েছেন।
তিনি আরোও বলেন, ইতিমধ্যে আমরা যারা ছোটখাটো দেশ ভ্রমণ করেছি। উন্নত দেশ ভ্রমণ করেছি। যেসব পরিষ্কার পরিচ্ছন্নতার উদাহরণ আমরা টানি, আমরা দেখেছি সেই সব দেশের সবাই কত সচেতন। আজকে মৌলভীবাজার পৌরসভার মেয়র শুধু পৌরসভা দেখছেন, পুরো মৌলভীবাজার জেলায় আমাদের যত ইউনিয়ন পরিষদ রয়েছে, যত উপজেলা পরিষদ রয়েছে একযোগে এই মশক নিধন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে।
এসময় তিনি আরো বলেন, আমরা ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আমরা যতদিন পর্যন্ত এই ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকবে ততদিন পর্যন্ত আমরা সবাই মিলে তৎপর থাকব। এখানে যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা দেখবেন যে এখনো যেসব জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে (একটু লুকআপ করেন)। আমরা ইতিমধ্যেই মাইকিং করেছি, আমরা ঘোষণা করেছি, বিভিন্ন সভা সমাবেশ করে আমরা বলেছি যার যার জায়গা সেটা পরিষ্কার রাখবে। দোকানের সামনে যদি আমরা ময়লা দেখি এবং কারো বাড়ীর সামনে যদি ময়লা দেখি আমরা অবশ্যই প্রচলিত আইনে তাদেরকে জরিমানা করব। অবশ্যই মৌলভীবাজারকে পরিচ্ছন্ন শহর হিসেবে মৌলভীবাজারবাসীকে উপহার দেবো।
তিনি বলেন, ২৫ তারিখ থেকে মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন হবে তত দিন চলবে। ফগার মেশিন দিয়ে মৌলভীবাজার পৌরসভার ভিতরে যেসব জায়গায় মশার প্রকোপ রয়েছে আমরা তা নিধন করতে সক্ষম হয়েছি।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিন্দুমাত্র কোন ত্রুটি হচ্ছেনা। সবাইকে আলাদা দু’টো ইউনিট করে দেওয়া হয়েছে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মশারি দেওয়া হচ্ছে। সব ধরণের ঔষধও দেওয়া হচ্ছে। এবং বিনামূল্যে সেখানে চিকিৎসা কার্যক্রম চলছে। সরকারের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে এ কার্যক্রম চলছে। তার ধারাবাহিকতায় মৌলভীবাজার পৌরসভায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, ডেঙ্গু জ্বর ও এডিস মশা নিধনের লক্ষে কার্যক্রম পরিচালিত হচ্ছে। মৌলভীবাজার পৌরসভা তারই ধারাবাহিকতায় ২৫জুলাই থেকে কার্যক্রম পরিচালান করে আসছে। ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চলছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। জনগণকে সচেতন করার জন্য পৌরসভার উদ্যোগে প্রায় ৩০টি র্যালী দেওয়া হয়েছে। এবং যতদিন পর্যন্ত ডেঙ্গু মশার প্রভাব থাকবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.