
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
১ম জামাত সকাল ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে ইমামতি করবেন মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে মসজিদ ও অধ্যক্ষ, হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন কামিল মাদ্রাসা। মৌলভীবাজার এবং সানী ইমাম হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব হাফিজ মির্জা শামিম আহমদ, পেশইমাম, দরগাহ জামে মসজিদ, মৌলভীবাজার।
২য় জামাত সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এবং উক্ত জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আসাদ আহমেদ চৌধুরী, পেশ ইমাম ধরকাপন জামে মসজিদ, মৌলভীবাজার। সানী ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা জয়নুল হক, ইমাম সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ।
৩য় জামাত সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে ইমামতি করবেন মাওলানা মোজাহিদুল ইসলাম, খতিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা জামে মসজিদ। সানী ইমাম হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা হাম্মাদ বিল্লাহ,ইমাম দর্জিরমহল জামে মসজিদ। তথ্যটি নিশ্চিত করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.