
স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মৌলভীবাজারের প্রধান সড়ক বঙ্গবন্ধুর নামে নামকরণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুর ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের মৌলভীবাজার সদর উপজেলা কমিটির আহবায়ক রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে ও সদস্যসচিব দেওয়ান মাজেদ আহমদ চৌধুরীর পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- মিসবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক- বাবু অজয় সেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদ সাইফুর রহমান বাবুল, মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি- নাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক- বাবু, সুমেষ দাস যিশু, জেলা যুবলীগ নেতা যোবায়ের আহমদ তপু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অমিত রায়, সহ-সভাপতি তানভীর আহমদ শিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক দেবাশীষ রায়, যুগ্ম-আহবায়ক কমলেন্দু পাল, আমিনুল ইসলাম চৌধুরী তুষার, শামীম আহমদ ফয়ছল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদর উপজেলা কমিটির আহবায়ক- রোকনুজ্জামান খান, সদস্য সচিব- দেওয়ান মাজেদ চৌধুরী, কলেজ কমিটির আহবায়ক সৈয়দ নুহাশ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বক্তারা তাদের দাবি–দাওয়া পেশ করেন।
১) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতিরজনক, বঙ্গবন্ধু ‘শেখ মুজিবুর রহমান’ কে হত্যার দায়ে অভিযুক্ত পলাতক আসামীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়ন করা।
২) মৌলভীবাজার শহরে-জাতিরজনক, বঙ্গবন্ধু ‘শেখ মুজিবুর রহমান’ এর স্থায়ী কোন প্রতিকৃতি নির্মান করা।
৩) মৌলভীবাজার শহরের প্রধান কোন সড়ক- জাতিরজনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করার দাবী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.