
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বেপরওয়া গতির একটি টমটমের ধাক্কায় ফুল বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ১০ আগস্ট দুপুরে শহরের শাহ মোস্তফা সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপ্রাপ্তবয়স্ক টমটম চালক মুজিবুর রহমান (১৬) কে আটক করেছে পুলিশ।
শনিবার ১০ আগস্ট দুপুর ১ টার দিতে শহরের শাহ মোস্তফা সড়কে এ দূঘর্টনাটি ঘটে। ফুল বেগম মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী আলতাফুর রহমান সুমন মা ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান রনির আপন চাচী।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফুল বেগম বাসার সামনে রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। এসময় একটি টমটম তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.