
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে নিজ উদ্যোগে একটি রাস্তার সংস্কার কাজে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মাঠে নামলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী বাজার হতে লাটিটিলা সীমান্ত রাস্তা প্রশস্তকরনের কাজ হওয়ার কারণে নয়াবাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিশাল বিশাল গর্ত রাস্তার মধ্যে থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এই রাস্তা দিয়ে প্রতিদিন যানবাহন চলাচলসহ স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন। ঈদে বাড়িতে এসে এলাকাবাসীর মুখে এ দূর্ভোগের কথা শুনে ১১ আগস্ট রোববার নিজ উদ্যোগে ইট বালুর ব্যবস্থা করে সাময়িক সুবিধার জন্য রাস্তা সংস্কার করে দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অটল কৃষাণ সিংহ শিবেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ন রশীদ রাজী, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, যুবলীগ নেতা ইকবাল আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.