
সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার জুড়ী উপজেলায় কোরবানির গোশতে আরবিতে ‘আল্লাহু’ লেখা দেখা গেছে।
জানা যায়, ১৩ আগস্ট মঙ্গলবার সকালে জুড়ী বাজারের রেলস্টেশনে রোডের বাসিন্দা রাজমহল ফুডের স্বত্বাধিকারী মিজানুর রহমান ববলু এর ঘরে কোরবানির গরুর গোশত রান্না করার সময় গোশতের টুকরোটির গায়ে ‘আল্লাহু’ লেখা দেখতে পান।
মিজানুর রহমান ববলু জানান, আজ সকালে কোরবানির গোশত রান্না করার সময় হঠাৎ আল্লাহু লেখা এক টুকরো গোশতের টুকরো দেখা যায়। পরে টুকরোটি সংরক্ষণের রাখা হয়।
এদিকে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের উত্তর বোয়ালী জামে মসজিদের ক্যাশিয়ার মৌলা খানের কোরবানির মাংসেতে 'আল্লাহু’ লেখা এক টুকরো মাংস পাওয়ার খবর পাওয়া গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.