বিকুল চক্রবর্তী॥ বর্ষার বৃষ্টি¯œাত সবুজ প্রকৃতি আর ঈদুল আযহার লম্বা ছুটি এ দুয়ে মিলে এবার পর্যটকদের প্রথম চয়েজ যেন মৌলভীবাজারের দৃষ্টি নন্দন স্পর্টগুলো ভরপুর ভ্রমন পিপাসুদের পদচারণায়। আর বেড়াতে এসে কেউ বৃষ্টির জলধারা গায়ে নিয়ে বৃষ্টি বিলাসে ব্যাস্ত, কেউ সুইমিংএ নেমে আনন্দে আত্মহারা। কেউ কেউ হারিয়ে যাছেন চা বাগানের সবুজ গালিছায়। আর এই সুন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
জীববৈচিত্রে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত মৌলভীবাজার জেলা। এখানে রয়েছে চা, আনারস, লেবু বাগান, লাউয়াছড়া বন, মাধবকুন্ড জলপ্রপাত, মাধবপুর লেক, লেমন গার্ডেন এর দৃষ্টি নন্দন গাছগাছালি ও শিশুদের রাইডস। রয়েছে হাইল হাওয়রের পাখির সমাহার। গ্যান্ড সুলতানের মনোরম লেক ও ফুলের বাগানসহ এ জেলায় রয়েছে প্রায় দেড়শত পর্যটন স্পর্ট। যা দেখতে ভ্রমন পিপাসুদের পদভারে মূখর এখন মৌলভীবাজার।
হোটেল রিসোর্ট গুলোও অতিথিদের ভালো সারা পেয়েছে। তবে এ পর্যটকের ভিড় থাকবে আরো ৭/৮ দিন।
এদিকে ঈদকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় বেড়াতে আসা পর্যটকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে চার স্তরের নিরাপত্তা।
আবহাওয়া ভালো থাকলে আগামী ১০ দিন পর্যন্ত মৌলভীবাজার জেলার এই পর্যটন স্পট গুলো ঘিরে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে জানান এ জেলার পর্যটন সংশি¬ষ্টরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.