তোফায়েল পাপ্পু॥ এই মুখরিত জীবনের চলার বাঁকে/ অজানা হাজার কত কাজের ভিড়ে/ ছোট্টবেলার শত রঙ করা মুখ, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ দেশের বাহিওে কেউবা জব নিয়ে ব্যস্ত। একেক জন একেক পর্যায়ে। কারও সাথে কখনও দেখা হয় আবার কারও সাথে দেখা হয় না। তাই সকলের সাথে সকলের দেখা ,কথা বলা, আর একটা যোগাযোগের সৃষ্টি করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষক ও শিক্ষার্থীদের গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ আগস্ট দুপুরে শহরের আগরা কন্টিনেন্টাল হল রুমে শাহ মোস্তফা জে.আই উচ্চ বিদ্যালয়ের ২০০১ থেকে ২০০৯ সালের প্রাক্তণ শিক্ষার্থীদের আয়োজনে মোস্তাফিজুর রহমান ও মইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজী, ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, গনিত বিভাগের শিক্ষক মনসুরুর হক, বাংলা বিভাগের শিক্ষক আব্দুল মোমিন, প্রাক্তন শিক্ষক হেলাল আহমেদ, মকসুদুল হক, আবুল খায়ের প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সকল শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়। পরে মধ্যাহৃভোজ শেষে বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.