আশরাফ আলী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ছেলেধরা সন্দেহে আব্দুল হামিদ (৩৫) নামের এক যুবককে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার ১৪ আগস্ট সন্ধ্যায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে জেলার জুড়ী উপজেলার উত্তর নয়াগ্রাম এলাকার আব্দুল বাতেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হামিদকে শ্রীমঙ্গল স্টেশনে টোকাই ছেলের পিছনে ঘুরতে দেখে তাকে স্থানীয়রা তাকে ছেলেধরা সন্দেহে পুলিশে সোর্পদ করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অসি (তদন্ত) সোহেল রানা জানান, সে আখাউড়া রেল স্টেশনে পানি বিক্রি করে। তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ছেলেধরা না হলে তাকে ছেড়ে দেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.