
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ২০১৯ নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
১৫ আগস্ট সকালে জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালিত হয়।শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান এবং সাদিকুর রহমানসহ সকল শ্রেণির ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.